ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কুমিল্লায় ভিমরুলের ঝাঁকের হামলায় প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
কুমিল্লায় ভিমরুলের ঝাঁকের হামলায় প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত ২ ছবির ক্যাপশন: কুমিল্লায় ভিমরুলের ঝাঁকের হামলায় প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ভিমরুলের ঝাঁকের আকস্মিক হামলায় মোস্তাকিম (৩) নামেএক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। নিহত মোস্তাকিম ওই গ্রামের নেছার উদ্দিনের ছেলে। আহতরা হলো তার ভাতিজা আকাশ (১০) ও সাইফ (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের একটি মাঠসংলগ্ন এলাকায় তিন শিশু খেলাধুলা করছিল। এ সময় পাশের একটি পেয়ারাগাছে থাকা ভিমরুলের ঝাঁক হঠাৎ তাদের ওপর আক্রমণ চালায়। একের পর এক হুলের আঘাতে মোস্তাকিম দৌড়ে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অপর দুই শিশুও গুরুতর আহত হলে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন।

পরে আগুনের ধোঁয়া দিয়ে ভিমরুল তাড়িয়ে তিন শিশুকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। আহত আকাশ ও সাইফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহীদ জানান, মাঠের পাশে ভিমরুলের একটি বড় বাসা ছিল। বিষয়টি শিশুদের জানা না থাকায় তারা সেখানে খেলতে গিয়ে হামলার শিকার হয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে এলাকায় থাকা বিষাক্ত ভিমরুলের বাসা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।